ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার, ইনজুরি কাটিয়ে দলে ব্রাজিলের বড় স্বস্তি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 25

বিশ্বকাপের চলমান আসরে প্রথম দুই ম্যাচ শেষে নকআউটের পথে একধাপ এগিয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ভালো অবস্থানে রয়েছে সেলেসাওরা।

তবে এই দুই ম্যাচেই দলের অন্যতম তারকা নেইমারকে মাঠে দেখা যায়নি। ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারণে তিনি এখনো মাঠের বাইরে ছিলেন।

তবে ব্রাজিল শিবিরের জন্য এসেছে স্বস্তির খবর। আগামী ২৫ জুন গ্রুপ পর্বের স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

ম্যাচ শেষে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার আগামীকাল একক অনুশীলন করবেন এবং সোমবার থেকে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে গ্রেড-টু ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরির পরও তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান এবং দলে রাখা হয় ২৬ সদস্যের তালিকায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কটল্যান্ডের বিপক্ষে ফিরছেন নেইমার, ইনজুরি কাটিয়ে দলে ব্রাজিলের বড় স্বস্তি

আপডেট সময় : ০৪:৪৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬