ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

মুক্তির পরই আলোচনায় ‘ককটেল ২’, রাশমিকা-কৃতি-শহীদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 20

দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা, কৃতি শ্যানন ও শহীদ কাপুর অভিনীত সিনেমা ‘ককটেল ২’ মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হোমি আদাজানিয়ার এই রোমান্টিক ড্রামা শুক্রবার (১৯ জুন) মুক্তির পর দর্শক ও নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। একাংশ সিনেমাটির গল্প, আবেগঘন দৃশ্য ও অভিনয়কে প্রশংসা করলেও অন্যদিকে সমালোচনাও থেমে নেই।

দর্শকদের মধ্যে অনেকেই বিশেষভাবে কৃতি শ্যাননের অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ কেউ তাকে সিনেমাটির অন্যতম শক্তিশালী পারফরমার এবং ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে রাশমিকা মান্দানার অভিনয় নিয়ে কিছু দর্শক সন্তুষ্ট নন। তাদের মতে, সহ-অভিনেতাদের তুলনায় তার উপস্থিতি কিছুটা ম্লান লেগেছে এবং চরিত্রটি তেমন প্রভাব ফেলতে পারেনি।

শহীদ কাপুরের পারফরম্যান্স নিয়েও ভিন্ন মত দেখা গেছে। অনেক দর্শক তার অভিনয় ও দুই নায়িকার সঙ্গে অন-স্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করলেও কিছু সমালোচকের মতে তার অভিনয় কিছু জায়গায় অতিরঞ্জিত মনে হয়েছে।

বিনোদন বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তিনি বলেন, ‘ককটেল ২’ প্রত্যাশা পূরণ করেছে এবং অভিনেতাদের পারফরম্যান্স সিনেমাটিকে আরও সমৃদ্ধ করেছে। তিনি সিনেমার গান ও চিত্রনাট্যেরও প্রশংসা করেন।

উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’ মুক্তি পেয়েছিল। ১৪ বছর পর এর সিক্যুয়েল হিসেবে ‘ককটেল ২’ মুক্তি পেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুক্তির পরই আলোচনায় ‘ককটেল ২’, রাশমিকা-কৃতি-শহীদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৪:৩৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬