দাম্পত্য জীবনের টানাপোড়েন ও সম্পত্তি নিয়ে মন্তব্য, কী বললেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা
- আপডেট সময় : ০৪:১৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 1

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজার প্রায় ৩৮ বছরের দাম্পত্য জীবন একাধিকবার আলোচনায় এসেছে তাদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জনকে কেন্দ্র করে। দীর্ঘ এই সংসারে তাদের দুই সন্তান রয়েছে—মেয়ে টিনা আহুজা এবং ছেলে যশবর্ধন আহুজা।
১৯৮৭ সালের ১১ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তবে সাম্প্রতিক সময়ে তারা আলাদা বসবাস করছেন বলে জানা গেছে। গোবিন্দ তার নিজস্ব বাংলোয় থাকেন, আর সুনীতা সন্তানদের নিয়ে কাছাকাছি একটি চার কামরার ফ্ল্যাটে থাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা স্বামী গোবিন্দকে নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, গোবিন্দ ভালো মানুষ ও ভালো ভাই হলেও স্বামী হিসেবে তার কাছ থেকে যে প্রত্যাশা ছিল, তা তিনি পূরণ করতে পারেননি। তিনি আরও জানান, তিনি ঘোরাঘুরি ও সামাজিক জীবন উপভোগ করতে পছন্দ করেন, কিন্তু গোবিন্দ পরিবারকেন্দ্রিক জীবনেই বেশি সময় দিয়েছেন।
সুনীতা আরও বলেন, তিনি তার সন্তানদের নিয়ে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। ছেলে যশবর্ধনকে বড় অভিনেতা হিসেবে দেখতে চান এবং মেয়ে টিনা মাঝে মধ্যেই মডেলিং ও রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন।
সম্প্রতি নিজের সম্পত্তি নিয়েও মন্তব্য করেন সুনীতা আহুজা। তিনি জানান, তার প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যা তিনি তার পোষ্য কুকুরের নামে রেখে দেওয়ার কথা ভাবছেন। এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
তবে এই প্রসঙ্গে আলোকচিত্রীরা তার পরিবারের অন্যান্য সদস্যদের কথা স্মরণ করিয়ে দিলে সুনীতা জানান, তিনি সকলকে ভালোবাসেন এবং বিষয়টি অনেকটা রসিকতা করেও বলেছেন বলে অনেকে ধারণা করছেন।
গোবিন্দ ও সুনীতা দম্পতির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা আলাদা হওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি।

























