সংবাদ শিরোনামঃ
উড়ন্ত শুরুর পর ধাক্কা খেল অস্ট্রেলিয়া, বোলিংয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 5

অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে টাইগাররা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে তারা ৪০ রান সংগ্রহ করে উড়ন্ত সূচনা পায়। তবে এরপরই মাত্র তিন বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
বাংলাদেশের পেসার শরীফুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জশ ইংলিস। এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা ম্যাট রেনশ দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান।
শুরুর এই দ্রুত দুই উইকেট পতনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ, আর স্বাগতিকদের বোলিং আক্রমণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।


























