ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 104

সারা দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১১ জুন) থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক। এ জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটি শেষে পূর্বের নিয়ম অনুযায়ী আবারও সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করা হয়।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত দুই ঘণ্টা সময় ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন, যা বাজার ব্যবস্থাপনা ও ক্রেতাদের কেনাকাটায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সন্ধ্যা ৭টার পরও খোলা থাকবে দোকানপাট ও শপিংমল, নতুন সময়সূচি ঘোষণা

আপডেট সময় : ০৫:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬