ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রীমঙ্গল সফর, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর–অক্টোবর থেকে: মির্জা ফখরুল সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর, আদালতের আদেশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় ছাত্রশিবির নেতা জিসান প্রধান কারাগারে গরমে মাথাব্যথা: সাইনাস নাকি মাইগ্রেন—কীভাবে বুঝবেন পার্থক্য শিক্ষা ব্যবস্থায় টেকসই উন্নয়নে ৪ স্তম্ভ ও নতুন উপাদানের ওপর জোর ববি হাজ্জাজের ঢাকায় ইরান রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা ডিএসইতে লেনদেনের সময় বাড়ছে ৫ মিনিট, নতুন সূচি কার্যকর বুধবার থেকে এআই যুগে বদলে যাচ্ছে উচ্চশিক্ষা: পুরোনো কোর্স বাদ দিচ্ছে চীন, বাড়ছে প্রযুক্তিনির্ভর ডিগ্রি বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে লিওনেল মেসি, প্রস্তুত আর্জেন্টিনা

ঢাকা আর বাসযোগ্য নয়, অন্য শহরে থাকার ভাবনা—মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 27
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার বায়ু, পানি ও পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করায় রাজধানীকে আর বাসযোগ্য শহর হিসেবে মনে করছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সম্প্রতি তার মনে হচ্ছে তিনি ঢাকায় না থেকে দেশের অন্য কোনো শহরে গিয়ে বসবাস করবেন।

শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, তা নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় আমি ঢাকায় থাকব না। কারণ এটি আর বাসযোগ্য শহর মনে হয় না।”

তিনি আরও বলেন, ঘর থেকে বের হলে যে বাতাস গ্রহণ করা হয়, সেটাও দূষিত। হাসপাতালে গেলে চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে যায়। অনেক প্রতিষ্ঠানই ধ্বংসের দিকে যাচ্ছে। এই অবস্থা থেকে বের হতে না পারলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, শুধু নাগরিক সচেতনতা যথেষ্ট নয়, নীতিনির্ধারক ও নগর পরিচালনাকারীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন শহর নির্বাচিত মেয়র ও স্বশাসিত সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে আরও দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা আর বাসযোগ্য নয়, অন্য শহরে থাকার ভাবনা—মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:৩৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬