ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 105

ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর আইসিসি পুরুষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

পাকিস্তান সিরিজে দুই টেস্টে চার ইনিংসে ২৫৯ রান করে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। একই সিরিজে ২৩৯ রান করা লিটন দাস ১৪ ধাপ এগিয়ে ২৪তম অবস্থানে জায়গা করে নিয়েছেন।

বোলিং র‌্যাংকিংয়েও বাংলাদেশের স্পিনারদের উন্নতি দেখা গেছে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ১১তম স্থানে উঠে এসেছেন এবং নতুন ক্যারিয়ার-সেরা রেটিং অর্জন করেছেন।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে এখন ২৫তম স্থানে রয়েছেন। পেসার নাহিদ রানা ১০ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে উঠেছেন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তাইজুল ইসলামের অগ্রগতি হয়েছে, তিনি তিন ধাপ এগিয়ে এখন ২৯তম অবস্থানে আছেন।

এদিকে পাকিস্তান সিরিজে হার সত্ত্বেও তাদের পেসার খুররাম শাহজাদ আইসিসি টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে ৪৯তম স্থানে উঠে এসেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের

আপডেট সময় : ০৫:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬