ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 103

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

গত ২৭ মে ভোরে হাসপাতালের একই ওয়ার্ডে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঈদের আগ মুহূর্তে এমন ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি আগামীকাল তাদের প্রতিবেদন জমা দেবে।

আগামীকাল বিকেল ৪টায় এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

ঘটনার পর এক নবজাতকের স্বজন রমনা থানায় মামলা করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেও পরিদর্শনে গিয়ে অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন।

তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ে তারা তা জমা দিতে পারেনি এবং পরে সময় বাড়িয়ে ৩ জুন পর্যন্ত নেয়।

এ ঘটনায় এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা

আপডেট সময় : ০৮:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬