স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা
- আপডেট সময় : ০৫:২১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও স্থানে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এক নজরে নিয়োগের বিস্তারিত
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
সাক্ষাৎকারের তারিখ: ৬ নভেম্বর ২০২৬
সাক্ষাৎকারের সময়: সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান ও ঠিকানা:
-
বগুড়া: হরিগড়ি মোড়, তেলিপুকুর ছোট বেলাইল, হোল্ডিং ১৫৯৪, বগুড়া সদর।
-
ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ, ঢাকা-১২১২।
-
কুমিল্লা: ৩৬৩, শিশুমঙ্গল রোড, কান্দিরপাড়, কুমিল্লা।
-
চট্টগ্রাম: হাউস ৩৫/সি, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া (টেক্সটাইল মোড়)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, বিক্রয়সংক্রান্ত প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ এবং পারফরম্যান্স বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং সেগুলোর ফটোকপিসহ নির্ধারিত ঠিকানায় সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এবং প্রয়োজনীয় তথ্য জানতে এখানে ক্লিক করুন।























