ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 76

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৩ জুন) দুপুরে ক্রিকেটারের বাসায় গিয়ে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি নাঈম হাসানের সঙ্গে দেখা করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের বিস্তারিত জানান।

সিএমপি কমিশনার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না, দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে লালখান বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নাঈম হাসানকে মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়েও হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি পুলিশের সোর্স সোহেলকে আটক করেছে পুলিশ। এর আগে তাদের দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল।

বিষয়টি নিয়ে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে পরে নাঈম হাসানকে থানা থেকে মুক্ত করা হয় বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৪১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬