ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা ইসরাইলপন্থী গান নিয়ে বিতর্ক: ‘জিসাস ক্রাইস্ট সুপারস্টার’ থেকে সরে দাঁড়ালেন বয় জর্জ ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা ‘৩৬ জুলাই’: ক্যালেন্ডারে নেই, ইতিহাসে আছে—জুলাই গণঅভ্যুত্থানের প্রতীকী বিজয়ের দিন

১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 25

আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহণে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১৫ জুন) এ বিষয়ে বিআরটিএ একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ১১ জুনের প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সড়ক পরিবহণ ব্যবস্থাকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিআরটিএ আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি স্পেসিফিকেশন সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। গণপরিবহণে ডিভাইস সংযুক্ত না থাকলে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিআরটিএ গণপরিবহণ মালিক ও সংশ্লিষ্ট সবাইকে নতুন এই নিয়ম বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ

আপডেট সময় : ০৪:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬