ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশের মুরগির মাংসে অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল, আন্তর্জাতিক গবেষণায় উদ্বেগজনক তথ্য ভারতীয় ভিসার নামে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার ভারতীয় হাইকমিশন ‘বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই’— ইশরাক হোসেন মৌসুমি বায়ু সক্রিয়, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ‘ভারতও চাপে, শেখ হাসিনাকে হস্তান্তরের সময় এসেছে’— দাবি এনসিপির মুখপাত্র আসিফ সজীব ভুঁইয়ার ২ লাখ টনের বেশি কাঁচামরিচ আমদানির অনুমতি, দেশে এসেছে মাত্র ২৬.৫ মেট্রিক টন দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা অনুমোদনহীন লিগে খেলায় সাবেক ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর পিসিবি, হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা

মণীষা কৈরালার সঙ্গে দৃশ্যে আপত্তি কেন করেছিলেন ববি দেওল? পুরোনো ঘটনার চমকপ্রদ ব্যাখ্যা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 67

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় জুটি ববি দেওল ও মণীষা কৈরালা একসময় একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন। তবে সম্প্রতি পুরোনো এক শুটিং অভিজ্ঞতা ঘিরে ববির দেওয়া মন্তব্য আবারও আলোচনায় এসেছে। জানা যায়, একসময় মণীষার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন ববি দেওল, যা নিয়ে তখন নানা গুঞ্জনও ছড়ায়। পরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। ববি দেওল জানান, ক্যারিয়ারের শুরুর দিকেই তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছিল যে তিনি সহ-অভিনেত্রীদের সঙ্গে সমস্যা করেন। টুইঙ্কেল খান্নার সঙ্গে প্রথম সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি হাস্যরসাত্মকভাবে বলেন, তখন তারা দুজনেই খুব তরুণ ও অনভিজ্ঞ ছিলেন এবং ছোটখাটো বিষয় নিয়েই ভুল বোঝাবুঝি হতো। নিজের একটি শারীরিক সমস্যার কারণে সেটে প্রায়ই কথা বলতেন বলেও জানান তিনি, যা টুইঙ্কেলকে বিরক্ত করত এবং এক পর্যায়ে বিষয়টি সাক্ষাৎকার পর্যন্ত গড়ায়। অন্যদিকে ‘বিচ্ছু’ সিনেমার সময় রানি মুখার্জির সঙ্গে মজার এক ঝগড়ার কথাও স্মরণ করেন ববি। তিনি জানান, নৌকায় শুটিংয়ের সময় বাতাসের কারণে দুজনের চুল মুখে পড়ায় ছোট একটি বাকবিতণ্ডা হলেও সেটিই পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সূচনা করে। সবচেয়ে আলোচিত ‘গুপ্ত: দ্য হিডেন ট্রুথ’ সিনেমা প্রসঙ্গে ববি বলেন, মনীষা কৈরালার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যে গুঞ্জন ছিল, সেটি পুরোপুরি ভুলভাবে উপস্থাপিত। তিনি জানান, শুটিংয়ের সময় এক ধরনের খাবারের গন্ধ ও পরিস্থিতির কারণে দৃশ্যটি করতে কিছুটা অস্বস্তি হয়েছিল, তবে বিষয়টি ছিল একেবারেই স্বাভাবিক ও মজার একটি অভিজ্ঞতা। পরে একই সেটে আরও একটি দৃশ্যের সময় তিনি সহ-অভিনেতার পারফরম্যান্স বাস্তবসম্মত করতে মজার ছলে কিছু নির্দেশনা দেন বলেও জানান ববি। এসব অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুরুতে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও সময়ের সঙ্গে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মণীষা কৈরালার সঙ্গে দৃশ্যে আপত্তি কেন করেছিলেন ববি দেওল? পুরোনো ঘটনার চমকপ্রদ ব্যাখ্যা

আপডেট সময় : ০৫:৫০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬