ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

লন্ডনের নটিং হিলে নতুন সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 109

বলিউড অভিনেত্রী সোনম কাপুর বর্তমানে তার দুই সন্তানকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন। এরই মধ্যে তার সম্পত্তি বিনিয়োগ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তিন বছর আগে লন্ডনের নটিং হিলে প্রায় ২৭০ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি কেনার পর এবার তিনি আরও বড় বিনিয়োগ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, নটিং হিল সংলগ্ন এলাকায় প্রায় ৫১.৪ কোটি টাকা ব্যয়ে পাঁচটি নতুন ফ্ল্যাট কিনেছেন সোনম কাপুর। এসব ফ্ল্যাটে মূলত তার কর্মচারীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রতিবেশীদের অভিযোগ, ওই ফ্ল্যাটগুলোকে সামাজিক আবাসনে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে, যা এলাকার পরিবেশ ও সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাদের দাবি, এমন সিদ্ধান্ত তাদের না জানিয়ে নেওয়া হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

কিছু বাসিন্দা আরও অভিযোগ করেন, এতে এলাকায় অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে এবং সামাজিক শ্রেণি বৈষম্য নিয়ে নতুন বিতর্ক দেখা দিতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সোনম কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার পরিচয় ঘটে সাধারণ বন্ধুদের মাধ্যমে। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৮ সালের ৮ মে তারা বিয়ে করেন। ২০২২ সালে তাদের প্রথম সন্তান বায়ু জন্ম নেয় এবং চলতি বছরের মার্চে দ্বিতীয় সন্তানের আগমন ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লন্ডনের নটিং হিলে নতুন সম্পত্তি ঘিরে বিতর্কে সোনম কাপুর

আপডেট সময় : ০৪:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬