ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 151

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছেন— এমন গুঞ্জনে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা গুজব বলেই প্রমাণিত হয়েছে। অভিনেতা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সম্প্রতি বিনোদন সাংবাদিক ভিকি লালওয়ানির একটি পোস্টকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে যে, পেটে জটিলতার কারণে অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছেলে অভিষেক বচ্চন তাকে দেখতে গেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়ে যান তার ভক্ত-অনুরাগীরা।

তবে পরে জানা যায়, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য গিয়েছিলেন অমিতাভ। প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি ছিল নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। সব রিপোর্ট স্বাভাবিক থাকায় তিনি দ্রুত বাড়ি ফিরে আসেন।

এরই মধ্যে রোববার মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’র বাইরে ভক্তদের শুভেচ্ছা জানাতেও দেখা গেছে এই বর্ষীয়ান অভিনেতাকে। এমনকি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্থানে যেতে দেখা যায় তাকে। এতে হাসপাতালে ভর্তি থাকার খবরটি যে ভিত্তিহীন, তা স্পষ্ট হয়ে ওঠে।

বুধবার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্লগ পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেন অমিতাভ বচ্চন। রসিক ভঙ্গিতে তিনি লেখেন, “যখন ঈগল চুপ থাকে, তখন টিয়া পাখিরা বেশি কথা বলতে শুরু করে।” একই সঙ্গে তিনি জানান, তিনি স্বাভাবিকভাবেই খাবার খেয়ে সময় কাটাচ্ছেন, আর বাইরে নানা গুঞ্জন চলছেই।

ঘুমের সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, কাজের ব্যস্ততায় নিয়মমতো ঘুমানো সবসময় সম্ভব হয় না। গভীর রাতে সেতার ও গিটারের সুর শুনে সময় কাটান তিনি।

তার এই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে মন্তব্য করেছেন, অমিতাভ এখনো আগের মতোই প্রাণবন্ত ও সক্রিয় আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা

আপডেট সময় : ০৩:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬