ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

মুশফিকের রেকর্ডের দিনে সিলেট টেস্টে বাংলাদেশের দাপট, লিড ৩৫৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 191

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের চা বিরতির আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৫৩ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে আছেন মুশফিকুর রহিম।

এই সেশনে বাংলাদেশ দুটি উইকেট হারায়। প্রথমে বিদায় নেন লিটন দাস, এরপর ফেরেন মেহেদী হাসান মিরাজ।

লিটন দাস ৫৫ রানে জীবন পাওয়ার সুযোগ পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারেননি। ৬৯ রানে সৌদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৬২তম ওভারে হাসান আলীর বলেই তার বিদায় ঘটে।

লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। ৭২তম ওভারে খুররম শাহজাদের বলে বোল্ড হয়ে ৩৯ বলে ১৯ রান করে বিদায় নেন তিনি।

এরপর মুশফিকুর রহিম লড়াই চালিয়ে যাচ্ছেন তাইজুল ইসলামের সঙ্গে। সপ্তম উইকেটে এই জুটি ৪৯ বলে ৩৫ রান যোগ করেছে।

এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিক। ৭৩তম ওভারে দুই রান নিয়ে তিনি এই অর্জনে পৌঁছান। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটিও পূর্ণ করেন মুশফিক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মুশফিকের রেকর্ডের দিনে সিলেট টেস্টে বাংলাদেশের দাপট, লিড ৩৫৩

আপডেট সময় : ০৩:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬