ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ফিল্ডিংয়ে বিশ্বসেরাদের কাতারে বাংলাদেশ, দাবি কোচ আশিকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 207

একসময় ফিল্ডিং দুর্বলতা নিয়ে সমালোচনায় থাকলেও বাংলাদেশ ক্রিকেট দল এখন সেই জায়গা থেকে অনেকটাই বদলে গেছে বলে মনে করেন জাতীয় দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। তার বিশ্বাস, বর্তমান সময়ে ফিল্ডিং দক্ষতায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ তিন দলের মধ্যেই রয়েছে।

সিলেটে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আশিক বলেন, বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ে দলের উন্নতি স্পষ্টভাবে চোখে পড়ছে। টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখা কঠিন হলেও খেলোয়াড়রা সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলাচ্ছে বলে জানান তিনি।

তার মতে, প্রথম ও দ্বিতীয় ইনিংস—দুই ক্ষেত্রেই দলের স্লিপ ফিল্ডিং ছিল প্রশংসনীয়। খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার সক্ষমতারও প্রশংসা করেন তিনি। বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে দ্রুত নিজেদের খাপ খাইয়ে নিতে পারার দক্ষতা বাংলাদেশ দলের বড় শক্তি বলেও মন্তব্য করেন আশিক।

ঢাকা টেস্টে সাদমান ইসলামের নেওয়া একটি কঠিন ক্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, কাছ থেকে এমন ক্যাচ নেওয়া সহজ ছিল না, বিশেষ করে ব্যাটসম্যানের কাট শটের ক্ষেত্রে। এতে সাদমানের মনোযোগ ও মানসিক দৃঢ়তার প্রতিফলন দেখা গেছে।

আশিক আরও বলেন, পুরো দলের মধ্যেই এখন ইতিবাচক মানসিকতা কাজ করছে। দ্বিতীয় ইনিংসে খেলোয়াড়দের ফিল্ডিং এনার্জি তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

ফিল্ডিং উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে কোচ বলেন, শেখার কোনো শেষ নেই। খেলোয়াড়দের ফিল্ডিংয়ের প্রতি আরও বেশি মনোযোগ ও আগ্রহ বাড়াতে পারলে পারফরম্যান্স আরও উন্নত হবে। তিনি মনে করেন, দলের খেলোয়াড়রা এখন অনেক বেশি ফিট ও অ্যাথলেটিক, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

সবশেষে আশিক মজুমদার বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিল্ডিং মানদণ্ডে বাংলাদেশ এখন বিশ্বসেরাদের কাতারেই অবস্থান করছে এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে আরও ভালো ফল আসবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফিল্ডিংয়ে বিশ্বসেরাদের কাতারে বাংলাদেশ, দাবি কোচ আশিকের

আপডেট সময় : ০৯:১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬