ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

কামিল পরীক্ষায় উচ্ছ্বাস, পাসের হার প্রায় ৯০ শতাংশ, শীর্ষে দেশের কয়েকটি নামকরা মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 57

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল মাদরাসাগুলোর দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৮২ শতাংশে।

রোববার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ফলাফলের কপি উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবাই প্রশংসার যোগ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ও নির্ভুল ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের সনদ ও নম্বরপত্র দ্রুত পৌঁছে দেওয়া। তিনি আরও জানান, বর্তমানে এক বছর মেয়াদি কামিল পরীক্ষাও চলছে এবং তার ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে।

তিনি নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের মাধ্যমে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

এবারের পরীক্ষায় সারাদেশের ১৬৭টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৭ হাজার ৬২২ জন উত্তীর্ণ হয়েছেন। প্রথম বর্ষে পাসের হার ৮৩ দশমিক ৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৬ দশমিক ১২ শতাংশ।

শীর্ষ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ছারছীনা দারুসুন্নত কামিল মাদরাসা, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কামিল পরীক্ষায় উচ্ছ্বাস, পাসের হার প্রায় ৯০ শতাংশ, শীর্ষে দেশের কয়েকটি নামকরা মাদরাসা

আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬