ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার ঘিরে সমালোচনার ঝড়, হতাশ মৌসুমী ভক্তরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 169

ঢালিউড অভিনেত্রী প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা আগামী ১৫ মে মুক্তির লক্ষ্যে টিজার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার নির্মাতা হাসান জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশ করেন। তবে প্রকাশের পর থেকেই এটি নিয়ে নেটিজেন ও দর্শকদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

টিজারটি দেখে অনেকেই সিনেমাটির মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে দর্শকদের অনেকে কড়া সমালোচনা ও কটাক্ষ করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কেন এমন নিম্নমানের কাজ নির্মাণ করা হচ্ছে এবং দর্শক কারা হবে।

জানা গেছে, শুরুতে এটি একটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা ওয়েবভিত্তিক কনটেন্ট হিসেবে নির্মাণের কথা ছিল। সেই ধারণা থেকেই মৌসুমী এতে অভিনয়ে সম্মতি দেন। পরে সেটিকে সম্প্রসারণ করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে উপস্থাপন করা হয়।

এ ঘটনায় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানী ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, যেটি নাটক হিসেবে নির্মাণ হওয়ার কথা ছিল, সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে নিম্নমানের সিনেমায় রূপ দেওয়া হয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সর সনদও পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি ঘিরে দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলেছেন, টিজার দেখেই পুরো সিনেমার মান বোঝা যাচ্ছে। আবার অনেকে মন্তব্য করেছেন, বর্তমান সময়ে এসেও এমন কাজ হতাশাজনক।

মৌসুমীর ভক্তরাও প্রিয় অভিনেত্রীকে এমন কনটেন্টে দেখে হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, গুণী এই অভিনেত্রীর জন্য এমন কাজ মানানসই নয়।

এ বিষয়ে মৌসুমী বলেন, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে অনেকটা কাটছাঁট করা দৃশ্যের মতো ব্যবহার করা হয়েছে, যা অনৈতিক।

অন্যদিকে ওমর সানী এক ভিডিওবার্তায় দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি নাটক ছিল, সিনেমা নয়। দর্শকদের প্রত্যাশার সঙ্গে এই কাজের মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

মৌসুমী আরও জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করতে রাজি হয়েছিলেন। পরে তাকে জানানো হয়, ফুটেজ বেশি হওয়ায় সেটি টেলিছবি হিসেবে প্রকাশ করা হবে।

তবে সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় রয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তার দাবি, সিনেমাটি মুক্তির পর দর্শক ইতিবাচক বার্তা পাবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ টিজার ঘিরে সমালোচনার ঝড়, হতাশ মৌসুমী ভক্তরা

আপডেট সময় : ০৩:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬