ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ঢামেকে দালাল বিরোধী অভিযানে ৪৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 216

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এনএসআই ও শাহবাগ থানা-পুলিশের যৌথ উদ্যোগে সোমবার সকাল থেকে হাসপাতালের নতুন ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, হাসপাতাল এলাকা থেকে মোট ৪৯ জন দালালকে আটক করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্তের দালাল, রোগীকে বাইরে ক্লিনিকে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি, আইসিইউ সুবিধার কথা বলে প্রাইভেট হাসপাতালে পাঠানোর চক্র এবং কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধিও রয়েছে।

সূত্রটি আরও জানায়, এসব দালালের কারণে রোগীরা অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এছাড়া হাসপাতালের কিছু কর্মী ও আনসার সদস্যও এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢামেকে দালাল বিরোধী অভিযানে ৪৯ জন আটক

আপডেট সময় : ০৭:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬