ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ভোরে টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 93

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে সংগঠনটির এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ মিছিলের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শাহবাগ এলাকা থেকে ১০ থেকে ১২ জনের একটি দল টিএসসি সড়কে এসে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল শুরু করে।

মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘শিক্ষার অধিকার নিশ্চিত করো’—এ ধরনের স্লোগান শোনা যায়। পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেওয়া হয়।

মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে পুলিশ দুইজনকে আটক করে। আটক ব্যক্তিদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ। অন্যজন মাইক্রোবাস চালক রুবেল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ঘটনাটির পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ঝটিকা মিছিল চলাকালে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোরে টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা

আপডেট সময় : ০৭:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬