ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’, ৫২ পর্বেই ইতি টানছে জনপ্রিয় ধারাবাহিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 236

দীর্ঘ প্রায় সাত মাস দর্শকদের মন জয় করার পর শেষের পথে জনপ্রিয় ধারাবাহিক এটা আমাদেরই গল্প। পারিবারিক গল্পভিত্তিক এই নাটকটি ৫২ পর্বে সমাপ্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটি শুরু থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। পরিবার, সম্পর্ক, ভালোবাসা ও দ্বন্দ্বকে কেন্দ্র করে গড়ে ওঠা গল্পটি অনেকদিন পর টেলিভিশনে পারিবারিক ধারার নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকের এখন পর্যন্ত ৫০টি পর্ব প্রচারিত হয়েছে। দর্শকদের আগ্রহ ও ভালোবাসার কারণে নাটকটি দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা রাজ জানান, তার দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের এমন ভালোবাসা তিনি আগে পাননি। তিনি বলেন, দর্শকদের অসংখ্য কল ও বার্তা তাকে আবেগাপ্লুত করেছে এবং এটিই একজন পরিচালকের সবচেয়ে বড় অর্জন।

গত বছরের নভেম্বর থেকে প্রতি সপ্তাহে দুই দিন রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-তে প্রচারিত হয়ে আসছে নাটকটি। পাশাপাশি এটি ইউটিউব প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়, যেখানে সমানভাবে জনপ্রিয়তা পায়।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, ধারাবাহিকটির শেষ পর্বটি বিশেষ মেগা এপিসোড হিসেবে প্রচার করা হবে। শুরু থেকে প্রতিটি পর্ব প্রায় ২৫ মিনিটের হলেও দর্শকদের অনুরোধ থাকা সত্ত্বেও সম্প্রচারের নির্ধারিত সময়সীমার কারণে সময় বাড়ানো সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’, ৫২ পর্বেই ইতি টানছে জনপ্রিয় ধারাবাহিক

আপডেট সময় : ০৭:৪৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬