ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 35

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে দলটি।

এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই সাফল্য অর্জন করে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি মূল আসরে খেলার সুযোগ পায় তারা।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে লড়াকু মানসিকতার পরিচয় দেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি। শেষ ম্যাচে হংকংকে একই ব্যবধানে ২-১ গোলে পরাজিত করে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৭ পয়েন্ট।

বাংলাদেশে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও নারী হকিতে এ ধরনের সাফল্য এবারই প্রথম। এতদিন কোনো সিনিয়র নারী জাতীয় দল ছিল না। সম্প্রতি বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অংশগ্রহণেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল।

এই অর্জনের মাধ্যমে দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা

আপডেট সময় : ০৮:১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬