ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিলেন দীপিকা পাড়ুকোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 79

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে ঘুরছিল। অবশেষে একটি ছবির মাধ্যমে সেই জল্পনার নতুন মাত্রা যোগ হয়েছে।

অভিনেত্রী সরাসরি কিছু না বললেও সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, তার মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরা রয়েছে। এই ছবির মাধ্যমেই ভক্তদের কাছে দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলে মনে করা হচ্ছে।

ছবিটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে। স্বামী রণবীর সিংও একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন।

দীপিকা পাড়ুকোন এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম সন্তানের জন্মের সময় তিনি শারীরিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। বর্তমানে মেয়ের সঙ্গে সময় কাটানোই তার সবচেয়ে বড় আনন্দ।

প্রথম সন্তানের জন্মের পর বড়পর্দায় তুলনামূলক কম দেখা গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি। এবার দ্বিতীয়বার মা হওয়ার সম্ভাবনা ঘিরে তার ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে—তিনি আবারও কি অভিনয় থেকে বিরতি নেবেন, নাকি কাজ চালিয়ে যাবেন—এ নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালে তাদের ঘরে প্রথম সন্তান হিসেবে কন্যাসন্তানের জন্ম হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিলেন দীপিকা পাড়ুকোন

আপডেট সময় : ০৩:৪৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬