ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন রাজপথে অস্থিতিশীলতা নয়, দেশ গড়ার আহ্বান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত, কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণ ‘১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ সংসদের দিকে’— প্রত্যাশার কথা জানালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি: শিমুল বিশ্বাস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, উদ্ধার বিপুল মাদক ও স্বর্ণালংকার ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামে বড় পতন, তবু পাঁচ মাস পর মাসিক লাভের পথে যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম, ৫০ দেশের নাগরিকদের গুনতে হতে পারে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রায় নিশ্চিত ‘টক্সিক’ নিয়ে সমালোচনার জবাব দিলেন কিয়ারা, ‘চ্যালেঞ্জিং চরিত্রই খুঁজি’

চিফ হুইপকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 84

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম এ এম হাসান নাসিম (৩৫)। তিনি একটি ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

শুক্রবার রাতে পশ্চিম আগারগাঁওয়ের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শনিবার তাকে গুলশান থানায় দায়ের করা সাইবার সুরক্ষা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, মামলায় অভিযোগ করা হয়েছে যে ফেসবুকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেল করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে ঢাকার আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি সূত্রে আরও জানা যায়, তদন্তের অংশ হিসেবে তার মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চিফ হুইপকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬