ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

অটোরিকশা প্রবেশ নিয়ে বিরোধে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 87

রাজধানীর উত্তর পল্লবীর একটি আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালন করছিলেন ৫৫ বছর বয়সী নিরাপত্তাকর্মী সালাউদ্দিন। দুপুরে সাগর শেখ নামে এক অটোরিকশাচালক অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেন। নিয়ম অনুযায়ী অনুমতি না থাকায় তাকে বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে সাগর শেখ সালাউদ্দিনকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী হালিমা বেগম পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে মিরপুরের একটি এলাকা থেকে অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতেও জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অটোরিকশা প্রবেশ নিয়ে বিরোধে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার চালক

আপডেট সময় : ০৭:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬