ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং, উন্নতির আশা বিদ্যুৎ খাতে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 74

আগামী সপ্তাহের মধ্যেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে যে লোডশেডিং প্রায় ১৫০০ মেগাওয়াট রয়েছে, তা কমে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াটে নেমে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি তেল আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়েছে। পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধে সরকার কাজ করছে। এই বকেয়ার কারণে কয়লা ও তেল আমদানিতে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিদ্যুৎ খাতে বিভিন্ন অনিয়ম ও অপচয়মূলক প্রকল্প নেওয়া হয়েছিল।

বিদ্যুৎ সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। তার মতে, ভবিষ্যতে সোলার সিস্টেম আরও বেশি করে বেসরকারি খাতে উন্মুক্ত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী সপ্তাহেই কমবে লোডশেডিং, উন্নতির আশা বিদ্যুৎ খাতে

আপডেট সময় : ০৬:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬