ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 19

জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধন সম্পন্ন করে রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ জাতীয়করণ করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়নও সম্পন্ন হয়েছে। নতুন নির্দেশনাটি মূলত এসব শিক্ষক-কর্মচারীর জন্য প্রযোজ্য।

গত ১৯ অক্টোবর মাউশির এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি ইতোমধ্যে অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের যথাযথ প্রক্রিয়ায় এমপিও ইনডেক্স কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও ইনডেক্স কর্তনের আবেদন এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপি জমা দিয়েও করা যাবে।

নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার পর এমপিও ইনডেক্স কর্তন সম্পন্ন হলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে পিডিএসের অন্তর্ভুক্ত হতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

আপডেট সময় : ০৩:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬