ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক, সুখবর পেল ২০ দেশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 56

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করবে না মার্কিন প্রশাসন। বাংলাদেশসহ মোট ২০টি দেশ ও অঞ্চলকে এই শুল্ক ছাড়ের আওতায় রাখা হয়েছে।

এ বিষয়ে দেশগুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে নির্দিষ্ট কিছু পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলো থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু ওষুধ ও উপাদান শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে।

শুল্ক ছাড়ের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্ব চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা পণ্য, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস বা এডিসি এবং পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধ। এসব ওষুধ উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও শূন্য শুল্কের আওতায় থাকবে।

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শূন্য শতাংশ শুল্ক সুবিধা পাওয়া দেশ ও অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী, তালিকাভুক্ত দেশ ও অঞ্চল থেকে আমদানি করা যোগ্য পণ্যগুলো শূন্য শতাংশ শুল্কের সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোসংক্রান্ত বিভিন্ন চুক্তি রয়েছে।

এর আগে গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানোই ছিল ওই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।

তবে জেনেরিক ওষুধ এবং এর সংশ্লিষ্ট উপাদান ওই শুল্কের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকছে না। এতে দেশটির বাজারে বাংলাদেশের বিশেষায়িত ওষুধ রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক, সুখবর পেল ২০ দেশ

আপডেট সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬