ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

এআই দিয়ে শালিনী পান্ডের ভুয়া আপত্তিকর ভিডিও, ক্ষোভ অভিনেত্রীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 125

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ভিডিওটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী।

২০১৭ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শালিনী পান্ডের। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শালিনী পান্ডেকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে বলে দাবি করা হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে তৈরি করা হয়েছে। সেখানে তাকে দেখানো হয়নি বলেও স্পষ্ট করেছেন তিনি।

শালিনী পান্ডে বলেন, প্রযুক্তির অপব্যবহার করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ক্ষতি করার এ ধরনের প্রবণতা অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডকে ‘মানসিক নির্যাতন’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

ভুয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি শেয়ার, ফরোয়ার্ড কিংবা ডাউনলোড না করতে। একই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত রিপোর্ট করার জন্যও অনুরোধ করেছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তৈরি এ ধরনের ভুয়া ভিডিও ব্যক্তির সম্মতি, গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে তৈরি ডিপফেক কনটেন্ট সামাজিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এআই দিয়ে শালিনী পান্ডের ভুয়া আপত্তিকর ভিডিও, ক্ষোভ অভিনেত্রীর

আপডেট সময় : ০৩:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬