ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ম্যাকাই টেস্টে শরিফুলকে নিয়ে সিদ্ধান্ত কাল, চার পেসার খেলাবে বাংলাদেশ?

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 80

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ফলে দ্বিতীয় টেস্টে তার একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

শরিফুলকে একাদশে রেখে চার পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ—এমন আলোচনা থাকলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, চার পেসার খেলানোর বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে।

শরিফুলের ফেরার সম্ভাবনা নিয়েও সতর্ক অবস্থান নিয়েছেন সিমন্স। তার মতে, শরিফুল দলে ভিন্ন কিছু যোগ করতে পারেন। তবে ডারউইনে বড় জয় পাওয়া ম্যাচজয়ী একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম।

বাংলাদেশ কোচ বলেন, ‘সে আমাদের দলে ভিন্ন কিছু এনে দেয়। তবে আমরা মাত্র একটি টেস্ট জিতেছি। তাই ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম। আপাতত এগুলো শুধু সম্ভাবনা। কাল সিদ্ধান্ত নেওয়া হবে।’

বোলিং বিভাগে শরিফুল ফেরায় বিকল্প বেড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিমন্স জানান, বাংলাদেশের বোলিং আক্রমণে সবসময়ই ভালো বিকল্প ছিল। দলে পাঁচজন পেসার থাকলেও ডারউইন টেস্টে তাদের মধ্যে তিনজন খেলেছেন এবং বড় জয় পেয়েছে দল।

ম্যাকাইয়ের উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ কোচ। তার মতে, উইকেটে কিছুটা ঘাস থাকলেও এটি শক্ত এবং টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী। ব্যাটারদের জন্যও উইকেট ভালো বলে মনে করেন তিনি। তবে ম্যাচটি পাঁচ দিন পর্যন্ত গড়াবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

ডারউইন থেকে ম্যাকাইয়ে যাওয়ার পথে ফ্লাইট জটিলতায় বাংলাদেশ দলকে অতিরিক্ত প্রায় ১৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন সিমন্স। তার মতে, ফ্লাইট বিলম্বের বিষয়টি কারও নিয়ন্ত্রণে থাকে না; নিরাপদে ম্যাকাইয়ে পৌঁছাতে পারাটাই গুরুত্বপূর্ণ।

এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ও প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা থেকে মুশফিকুর রহিম ও মুমিনুল হক ভালোভাবে মানিয়ে নিয়েছেন বলেও উল্লেখ করেন সিমন্স। অন্য ক্রিকেটারদেরও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এসব ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাকাই টেস্টে শরিফুলকে নিয়ে সিদ্ধান্ত কাল, চার পেসার খেলাবে বাংলাদেশ?

আপডেট সময় : ০৫:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬