ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
পরবর্তী প্রজন্মের সামনে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ-ভারত সম্পর্কে নেতিবাচক কিছু নেই, আলোচনায় অনেক সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, বেড়েছে ৩ লাখের বেশি আগামী ১০ বছরের বিদ্যুৎ-জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: তারেক রহমান রাষ্ট্রপতি পদে কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলীয় জোটের মনোনয়ন কার্ড ঢোকাতে হবে না এটিএমে, ট্যাপ করেই টাকা তোলার সুবিধা চালু ২১ বছরের সংসার শেষে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেপ্তার আবুল খায়ের গ্রুপে ২৫০ জনের চাকরি, এইচএসসি পাসেই আবেদন

কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 1

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামের সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখতে পান প্রতিমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুমের পরিবর্তে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

আমিনুল হক জানান, প্রায় দুই মাস আগে স্টেডিয়াম পরিদর্শনের সময় ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলায় নির্দেশনা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের পরিবেশ স্বাভাবিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল দ্রুত বিস্তারিত পরিদর্শন করবে। এরপর প্রয়োজন অনুযায়ী সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নত করতে এনএসসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। কোথাও অনিয়ম বা অব্যবস্থাপনা চোখে পড়লে তা দ্রুত জানাতে সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্টদেরও আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলাপুর স্টেডিয়ামের নোংরা পরিবেশে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৫:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬