ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় ছাত্রশিবির নেতা জিসান প্রধান কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 11
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছাত্রশিবিরের সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তায়েব উদ্দিন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) ইমাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিকেল ৫টা ৩৯ মিনিটে জিসান প্রধানকে আদালতে হাজির করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(গ) ধারা ও সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১২ জুন জিসানের বড় ভাই রাসেল আহমেদ রাফি দাউদকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, ১১ জুন রাত আনুমানিক সাড়ে ৮টা থেকে জিসান নিখোঁজ ছিলেন।

ওই রাতেই কুমিল্লা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবির নেতা জিসান প্রধান এক নারীর ধর্ষণ ও বিয়ের চাপ এড়াতে আত্মগোপনে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে ওই নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। পরবর্তীতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিয়ের চাপ দিলে জিসান বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা এড়িয়ে আত্মগোপনে যান বলে জানা যায়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ধর্ষণ, সহায়তা এবং ভ্রূণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। এতে চারজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে জিসান প্রধান প্রধান আসামি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় ছাত্রশিবির নেতা জিসান প্রধান কারাগারে

আপডেট সময় : ০৬:৫২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬