ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক, ঘোষণা বিআরটিএ সারাদেশে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করবে সরকার, সুবিধা পাবেন ৪০ হাজার কৃষক হাসপাতাল বন্ধ, মেডিকেল কলেজ নয়: শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে—স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্ত করার নির্দেশ, লাইসেন্স বাতিলের পর নতুন সিদ্ধান্ত দুদকের অনুসন্ধানের পর দেশ ছাড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দুবাইয়ে গ্রেফতার ঘিরে নতুন আলোচনা দেশজুড়ে শুরু হচ্ছে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, ১৮ জুন থেকে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিল সরকার শিক্ষা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার তিন বিষয়ে: ‘শিক্ষা, শিক্ষা ও শিক্ষা’—শিক্ষামন্ত্রী মণিরামপুরে জামায়াতের তিন নেতা পদ স্থগিত, মাটি বাণিজ্য ও সংঘর্ষের অভিযোগে বড় সিদ্ধান্ত তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 2
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মূলত ঈদের পর ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার জেরে এই পরিস্থিতি তৈরি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামের ব্যানারে একটি পক্ষ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।

এ পরিস্থিতিতে ব্যাংকটির বিপুল সংখ্যক গ্রাহক আমানত উত্তোলন শুরু করলে তারল্য সংকট তীব্র আকার ধারণ করে। ফলে ব্যাংকটি অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমার হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয়।

এর আগে ব্যাংকটি তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ইসলাম ইঙ্গিত দেন যে, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত সমাধান হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৪:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬