ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ষষ্ঠ বিশ্বকাপে রোনালদোর রেকর্ড, দলে মেসির সমান ইতিহাসের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 106

রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে তিনি হয়ে গেলেন বিশ্ব ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছেন।

৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ডকে রেখেই বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মার্তিনেস।

অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও যদি এবারের বিশ্বকাপ দলে জায়গা পান, তাহলে তিনিও ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তিতে রোনালদোর পাশে বসবেন।

পর্তুগাল বিশ্বকাপে খেলবে ‘ক’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে রোনালদোরা।

দলটিতে গোলরক্ষক, রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগ মিলিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে রুবেন দিয়াস, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াওসহ একাধিক তারকা রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ষষ্ঠ বিশ্বকাপে রোনালদোর রেকর্ড, দলে মেসির সমান ইতিহাসের অপেক্ষা

আপডেট সময় : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬