ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 15

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে সাম্প্রতিক সময়ে আগের মতো নিয়মিত বড়পর্দায় দেখা যাচ্ছে না। সর্বশেষ কুরবানির ঈদে মুক্তি পাওয়া সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় তাঁকে দেখা গেছে। সিনেমাটির শুটিং অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর না এলেও তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন এই অভিনেত্রী। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও নানা সাজে পূজামণ্ডপে ঘুরে উৎসব উদ্‌যাপন করছেন। নিজেদের আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা।

পূজার প্রথম দিন থেকেই বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘুরছেন পূজা চেরী। মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনাও করছেন তিনি। সপ্তমীতে বনানীর আলোচিত একটি পূজামণ্ডপে ঘুরে সেখানকার মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেত্রী।

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও নিজের সাজ ও উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন পূজা চেরী। এদিন তাঁর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি, যাতে ছিল ছোট ছোট নকশার কাজ। হাতে ছিল চুড়ি, গলায় হালকা গয়না। সাধারণ অথচ আকর্ষণীয় এই সাজে তাঁর ছবি ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

সোমবার রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অভিনেত্রী। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, মহাষ্টমীতে তিনি গ্রামের কোনো পূজামণ্ডপে অংশ নিয়েছিলেন। বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি সেখানকার একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে পূজা চেরী মহাষ্টমীর প্রার্থনার কথা তুলে ধরেন। তিনি লেখেন, “আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।”

ক্যাপশনে আরও তিনি মায়ের চরণে একমুঠো ফুল, একরাশ বিশ্বাস এবং পৃথিবীর সবার মঙ্গলকামনা অর্পণের কথা উল্লেখ করেন। পাশাপাশি সবাইকে মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা জানান।

পূজা চেরীর এসব ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরাও নানা মন্তব্যে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে।” আরেকজন মন্তব্য করেছেন, “আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে।” অন্য একজন লিখেছেন, “এক দুর্গার সামনে আরেক দুর্গা।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা

আপডেট সময় : ০৩:২৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬