ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

ভর্তিতে সুপারিশ নয়, মেধাই হবে প্রধান বিবেচ্য: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 35

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশের কাছে মেধার সঙ্গে আপস করা হবে না।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষিত ও মানবিক জনশক্তি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এ কারণে শিক্ষাকে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
সবুজবাগ সরকারি কলেজকে মেধাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, ভর্তি পরীক্ষায় যারা মেধার পরিচয় দিতে পারবে, তারাই ভর্তির সুযোগ পাবে। এ ক্ষেত্রে কোনো সুপারিশকে প্রাধান্য দেওয়া হবে না।

কলেজের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে সেখানে ডিজিটাল বোর্ড স্থাপন করা হবে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদকালে কলেজটিকে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং অনার্স ও মাস্টার্স কোর্স চালুর বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে যোগ্য, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হয়। জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাসসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্ম বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
নবীনবরণ অনুষ্ঠানের ব্যয় সম্পর্কে হাবিবুর রশিদ জানান, আয়োজনটিতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। কলেজের ওপর যেন কোনো আর্থিক চাপ না পড়ে, সে জন্য ব্যয় করা অর্থ প্রতিষ্ঠানটিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ নূর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভর্তিতে সুপারিশ নয়, মেধাই হবে প্রধান বিবেচ্য: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপডেট সময় : ০৫:২০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬