ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব নিয়ে কোন্দল, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 34

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন ও আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে বুধবার (১৪ অক্টোবর) রাতে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে দলের জ্যেষ্ঠ নেতারা উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে দফায় দফায় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব ও পদবিন্যাস নিয়ে নেতাকর্মীদের একটি অংশের মধ্যে মতবিরোধ চলছিল। আসন্ন কমিটিতে নিজেদের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সাংগঠনিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সেই বিরোধ তীব্র হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মোগলটুলী ফারুকী হাউজে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, কাজী দ্বীন মোহাম্মদ গত ৩০ বছর ধরে কুমিল্লা মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন ও একেএম এমদাদুল হক মামুনকে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এতে তাঁদের দুজনের আমির হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে, বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান জ্যেষ্ঠ নেতা হিসেবে আমির পদের আলোচনায় উঠে আসেন।

এ পরিস্থিতিতে এমদাদুল হক মামুনের সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তাঁদের ধারণা, মামুনকে কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে সেক্রেটারি মাহবুবুর রহমানের ভূমিকা থাকতে পারে। সূত্রের দাবি, সম্প্রতি মামুনের অনুসারীরা তাঁকে মহানগর জামায়াতের আমির হিসেবে দেখতে চাইছিলেন। তবে সাংগঠনিক সিদ্ধান্তে তাঁকে কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা মেনে নিতে পারছেন না। এ নিয়ে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মাহবুবুর রহমানের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে বক্তব্য জানতে একেএম এমদাদুল হক মামুন ও মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁদের বক্তব্য জানা যায়নি।

ঘটনাটি নিয়ে মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কয়েকজন যুবক সভাস্থলে প্রবেশ করে হইচই শুরু করেন। পরে তাঁরা হট্টগোল করে চলে যাওয়ার সময় দলের একটি গাড়ি ভাঙচুর করেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা মহানগর জামায়াতের নেতৃত্ব নিয়ে কোন্দল, সেক্রেটারির গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬