ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

জেলা-উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দাবি বিশেষজ্ঞদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 40

দেশে মানসিক স্বাস্থ্যসেবা এখনো মূলত রাজধানী ও বিভাগীয় শহরকেন্দ্রিক হয়ে আছে। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের অনেক মানুষ প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে পৃথক মনোরোগ বিভাগ চালু এবং সেখানে মনোরোগ বিশেষজ্ঞ পদায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)’ আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু বিশেষায়িত হাসপাতালের ওপর নির্ভর করলে হবে না। প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবার সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবার সমন্বয় করতে হবে। বিদ্যমান ‘ট্রিটমেন্ট গ্যাপ’ কমাতে মানসিক স্বাস্থ্যসেবা দ্রুত ঢাকার বাইরে সম্প্রসারণ করা প্রয়োজন।

তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও ওষুধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলোতে মনোরোগ চিকিৎসার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

বিশেষজ্ঞরা আরও বলেন, বর্তমানে দেশের মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র জানতে একটি জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ প্রয়োজন। এ ধরনের জরিপের মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের মানসিক রোগের ধরন, আক্রান্তের হার, চিকিৎসা গ্রহণের প্রবণতা এবং বিদ্যমান চিকিৎসাসেবার ঘাটতি সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া সম্ভব হবে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

সেমিনারে বিএপি জানায়, সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায় এবং কর্মপদ্ধতি বাস্তবায়নে সংগঠনটি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, এনআইএমএইচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. খসরু পারভেজ চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএম এ সালাউদ্দিন কাউসার বিপ্লব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএপির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএপির যুগ্ম সদস্যসচিব ডা. মো. রাহেনুল ইসলাম। বিএপির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. তৈয়বুর রহমান রয়েল। এতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলা-উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের দাবি বিশেষজ্ঞদের

আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬