ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
- আপডেট সময় : ০৩:৪০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 62

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কম্পিউটার প্রোডাক্টস বিভাগে টেরিটরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার
বিভাগ: কম্পিউটার প্রোডাক্টস
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে বিবিএ অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আইটি পণ্য বিক্রয় ও বিতরণে দক্ষতা
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর
কর্মস্থল: কুমিল্লা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লভ্যাংশ বা মুনাফার অংশ, বছরে দুটি উৎসবকালীন বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬



























