ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

দেশে এলপিজির সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 56

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে কৃত্রিম সংকট ও জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির বর্তমান সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এ বিষয়ে নিশ্চয়তা দেন।

তবে পর্যাপ্ত মজুত থাকার পরও দেশের বিভিন্ন স্থানে এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনঅসন্তোষ তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের বাজারে বর্তমানে এক ধরনের জল্পনামূলক প্রবণতা তৈরি হয়েছে। এর প্রভাবেও পণ্যের দাম বাড়তে পারে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, সরকার বিগত সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে এবং বর্তমানে আগের তুলনায় সহিংসতার মাত্রা অনেকটাই কমেছে।

এ ছাড়া সাইবার সুরক্ষা আইন প্রণয়ন হলে দেশে অপতথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে এলপিজির সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬