ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

অপতথ্য বন্ধে সাইবার আইনের পাশাপাশি মিডিয়া লিটারেসি জরুরি: জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 70

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া বন্ধে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যার মাধ্যমে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ছড়িয়ে পড়া ঠেকাতেও কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আইনটিতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। তাই প্রস্তাবিত আইন নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ রয়েছে।

অনলাইনভিত্তিক সাংবাদিকতা ও নতুন ধরনের মনিটাইজেশন ব্যবস্থাকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জাহেদ। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার নানা নতুন ধরন তৈরি হচ্ছে। এসব নতুন বাস্তবতাকে নীতিমালার কাঠামোর মধ্যে আনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, গুজব, মিথ্যাচার কিংবা অপতথ্য ছড়ানো হলে একই আইনি কাঠামো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে অভিন্ন কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অপতথ্য বন্ধে সাইবার আইনের পাশাপাশি মিডিয়া লিটারেসি জরুরি: জাহেদ উর রহমান

আপডেট সময় : ০৬:০০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬