ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

‘নিজের সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

প্রধানমন্ত্রী তারেক রহমান তার সুবিধামতো সময়ে ভারত সফর করবেন বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সফরের জন্য অন্য কোনো পক্ষ থেকে তারিখ নির্ধারণ করে দেওয়া হলে বাংলাদেশ সেই অনুযায়ী চলবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রী বিদেশ সফরের সিদ্ধান্ত নেবেন।

নুরুল ইসলাম মনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশ কোনো প্রতিবেশী দেশকে উপেক্ষা করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেসব দেশের সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব, বাংলাদেশ সেভাবেই এগিয়ে যাবে।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই বজায় রাখা হবে।

এ সময় গত ১৬-১৭ বছরে দেশে নিপীড়ন, গুম ও খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন অনেক ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, ভারতের কাছে বাংলাদেশের প্রত্যাশা হলো, কোনো অপরাধীকে যেন তারা আশ্রয়-প্রশ্রয় না দেয়। একই সঙ্গে ভারত বাংলাদেশের কল্যাণ চাইলে যারা এ দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের জায়গা দেওয়া হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘নিজের সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান’

আপডেট সময় : ০৬:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬