ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

ফারিণকে নিয়ে ‘বড় কিছু’র ইঙ্গিত, আসছে নতুন বিজ্ঞাপনচিত্র

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 28

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে গত রোজার ঈদে ‘প্রিন্স’ সিনেমা মুক্তির পর নতুন কোনো কাজে দেখা যায়নি। ফলে নতুন কাজের অপেক্ষায় থাকা তার ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষাও দিন দিন বাড়ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিনেত্রীর পক্ষ থেকে নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না।

এরই মধ্যে শুক্রবার (২৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণকে নিয়ে একটি পোস্ট দেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘ফারিণ, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে— এবার একটু বড় কিছু করার জন্য।’

নির্মাতার সেই পোস্ট শেয়ার করে তাসনিয়া ফারিণ লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না।’

দুজনের এমন পোস্ট ঘিরে ফারিণের ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কেউ জানতে চান এটি ওটিটির কাজ, নাকি নতুন কোনো সিনেমা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

পরে বিষয়টি নিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফারিণকে নিয়ে সম্প্রতি দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি।

অমিতাভ রেজা বলেন, ‘সম্প্রতি ফারিণকে নিয়ে চুলের তেলের দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছি। ইমামি সেভেন অয়েলের বিজ্ঞাপনচিত্র। যার একটি ইতোমধ্যে প্রচার হয়েছে। আরেকটি বিজ্ঞাপন কয়েক দিনের মধ্যেই প্রচার শুরু হবে।’

তবে এর বাইরেও ফারিণকে নিয়ে বড় একটি কাজের পরিকল্পনা করছেন বলে জানান এই নির্মাতা। তিনি বলেন, বর্তমানে সেই কাজের গল্প লেখার প্রক্রিয়া চলছে। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত জানাতে চান না তিনি। পরিকল্পনা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এদিকে শনিবার (২৯ আগস্ট) একটি তেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, ওই তেল কোম্পানির ব্র্যান্ড প্রচারে কাজ করবেন এই অভিনেত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফারিণকে নিয়ে ‘বড় কিছু’র ইঙ্গিত, আসছে নতুন বিজ্ঞাপনচিত্র

আপডেট সময় : ০৫:২৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬