ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে সহযোগিতা বাড়াতে চায় ইউএনডিপি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 19

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। বৈঠকে এসব বিষয়ে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় দেশের দক্ষতা উন্নয়নেও কাজ করতে আগ্রহী ইউএনডিপি।

ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসার লাইসেন্স ও বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আগে কোনো কোনো অনুমোদন পেতে প্রায় তিন মাস সময় লাগলেও বর্তমানে অনেক ক্ষেত্রে তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের উচ্চ লজিস্টিকস ব্যয় কমানো এবং বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করে পণ্য ওঠানো-নামানোর সময় ও ব্যয় কমানোর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

এমএসএমই খাতকে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে এ খাতে অর্থায়নের ঘাটতি চিহ্নিত করা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া, ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিতে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সহজ করতে সহযোগিতা বাড়াতে চায় ইউএনডিপি

আপডেট সময় : ০৫:০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬