ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করছে ডাক বিভাগ, আসছে ১৪ ফুলফিলমেন্ট সেন্টার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 23

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ই-কমার্স খাতে লজিস্টিক সহায়তা বাড়াতে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ডাক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সমন্বয় করে নেওয়া এসব উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যবাহী ডাক বিভাগকে ধাপে ধাপে আধুনিক লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, সেবার মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর—এই তিন লক্ষ্যকে সামনে রেখে সাতটি খাতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেল। ডাক অধিদপ্তরের তথ্যমতে, উদ্যোক্তাদের মাধ্যমে পণ্য সংগ্রহ ও সরবরাহ বা পিকআপ-ডেলিভারি সেবার পরীক্ষামূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, চিঠির প্রচলন কমে গেলেও সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হলে ডাকসেবার সময় ও ভৌগোলিক সীমাবদ্ধতা কমবে। পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ততার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ডাক অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জিয়াউর রহমান জানান, ডাক বিভাগের নিয়ম-কানুন মেনে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে। চুক্তির আওতায় তারা নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে পণ্য সংগ্রহ ও বিতরণের কাজ করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলো ডাক বিভাগের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে কিংবা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে চুক্তি বাতিল করা হতে পারে।

এদিকে কৃষিপণ্য পরিবহনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ডাক বিভাগ। ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে দেশের বিভিন্ন উৎস জেলা থেকে ৩১২ টনের বেশি মৌসুমি ফল সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজশাহী, সাতক্ষীরা ও খাগড়াছড়ির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে ফল পরিবহন করা হয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বলে কর্মকর্তারা জানান।

ডাক বিভাগের প্রযুক্তিনির্ভর সেবার পরিধিও বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার বিভিন্ন নথি, ভিডিও মামলা ও ট্রাফিক নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে।

এ ছাড়া ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে ডাক জীবন বীমার প্রিমিয়াম সংগ্রহের কারিগরি সংযুক্তিকরণও সম্পন্ন হয়েছে। এর ফলে গ্রাহকরা ঘরে বসেই বীমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।

মেইল প্রসেসিং ও লজিস্টিকস সেবা আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন পোস্ট অফিসে ৬ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল, ৬ হাজার থার্মাল প্রিন্টার ও ৫০০ কম্পিউটার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি তিনটি মেইল মনিটরিং সফটওয়্যার তৈরির কাজও চলছে।

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ডাক বিভাগের বহরে ইতোমধ্যে ৫০টি ইলেকট্রিক বাইক যুক্ত করা হয়েছে। পাশাপাশি সর্বজনীন ডাক ইউনিয়ন (ইউপিইউ) থেকে পাওয়া ৩৩টি নতুন ডেলিভারি মেইল ভ্যান দেশব্যাপী ডাক বিভাগের মেইল লাইনে যুক্ত করা হয়েছে।

তবে দীর্ঘমেয়াদে ডাক বিভাগের কার্যক্রমে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ই-কমার্সকেন্দ্রিক ফুলফিলমেন্ট সেন্টারগুলো। দেশব্যাপী ই-কমার্স ও এফ-কমার্সের পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং, বুকিং, সর্টিং, পরিবহন ও বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর কাজ চলছে।

কেন্দ্রগুলো স্থাপন করা হবে ঢাকার তেজগাঁও, গোপালগঞ্জ, ঈশ্বরদী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে।

ডাক অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জিয়াউর রহমান জানান, রাজধানী ঢাকাসহ ১৪টি স্থানে আধুনিক স্থাপনা নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসনিক ও প্রক্রিয়াগত কিছু ধাপ শেষ হলেই কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ১৮০ দিনের কর্মপরিকল্পনার এসব উদ্যোগ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে ডাক বিভাগের সেবার পরিধি ও মান বাড়ার পাশাপাশি ডিজিটাল ও ই-কমার্সনির্ভর অর্থনীতিতে সরকারি লজিস্টিক সেবাদাতা হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও শক্তিশালী হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করছে ডাক বিভাগ, আসছে ১৪ ফুলফিলমেন্ট সেন্টার

আপডেট সময় : ০৪:৫৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬