সংবাদ শিরোনামঃ
যেসব কারণে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 28

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা কোন কোন কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্কতামূলক বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষার্থী ভিসা বাতিলের সম্ভাব্য কারণগুলো তুলে ধরে মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।





















