সংশোধিত ৭০ অনুচ্ছেদেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 53

সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং এবার বিরোধী দলেরও প্রার্থী রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বিরোধী দলেরও একজন প্রার্থী রয়েছেন। এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।
সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি।
তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হবে।





















