ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের সতর্ক করল জনপ্রশাসন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 57

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছে একটি প্রতারক চক্র। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের এ বিষয়ে সতর্ক করেছে মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি মন্ত্রণালয়ের নজরে এসেছে। ওই আদেশে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগ এবং ১১ আগস্ট ২০২৬ থেকে তা কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।

মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। তাই চাকরির প্রলোভনে পড়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং নিয়োগের বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়।

এ ছাড়া নিয়োগসংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করছে।

চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের সতর্ক করল জনপ্রশাসন

আপডেট সময় : ০৫:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬