ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
‘হ্যালো ডিসি’তে আবেদন করে সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ অসহায় নারী বেনজীরের দুবাইয়ে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নেই, যা করণীয় দুদক করবে: মহাপরিচালক দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রম শুরু, ৬৪ জেলায় ১,৬০০ তরুণ-তরুণী পাবেন দক্ষতা উন্নয়নের সুযোগ প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ‘জুলাইয়ের অর্জনের চেয়ে ব্যর্থতার আলোচনা বেশি, জাতীয় অনৈক্যের দায় বিতর্ক সৃষ্টিকারীদের’ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৩১, উদ্ধার বিদেশি পিস্তল ও ১৪ হাজার ইয়াবা বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা চালু করল ওমান দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার, মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল ৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 5

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী উদযাপন করছেন তাদের দাম্পত্য জীবনের ৩১তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্ত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মৌসুমীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।’

তার এই পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পাঁচ ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় ৫৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। পাশাপাশি ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দম্পতির দীর্ঘ সুখী দাম্পত্য কামনা করেন।

জানা যায়, ১৯৯২ সালে প্রথম পরিচয় হয় ওমর সানী ও মৌসুমীর। পরবর্তীতে ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালের ২ আগস্ট জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হলেও, একই বছরের ৪ মার্চ পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। অভিনয়জীবনে কোনো প্রভাব না পড়ার বিষয়টি বিবেচনায় রেখে দীর্ঘদিন সেই বিয়ের খবর গোপন রাখা হয়েছিল।

বর্তমানে ওমর সানী বাংলাদেশে অবস্থান করলেও মৌসুমী প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। দূরত্বের কারণে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও ওমর সানী বরাবরই তা নাকচ করে জানিয়েছেন, তাদের দাম্পত্য সম্পর্ক আগের মতোই দৃঢ় ও অটুট রয়েছে।

৩১তম বিবাহবার্ষিকীতে দেওয়া এই আবেগঘন বার্তা সেই বিশ্বাসকেই আরও দৃঢ় করেছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের এই তারকা দম্পতির সুখী দাম্পত্য জীবন অব্যাহত থাকুক—এমন শুভকামনাই জানিয়েছেন তাদের ভক্তরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩১তম বিবাহবার্ষিকীতে মৌসুমীকে আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

আপডেট সময় : ০৫:০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬