ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, ঘরে বসেই মিলবে সরকারি সেবা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 29

নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ (Hello DC) নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরের রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে এটি প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। প্রয়োজনে নাগরিকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। একই সঙ্গে আবেদনের অগ্রগতি বা নিষ্পত্তির বর্তমান অবস্থাও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও-সংক্রান্ত সেবা, বিভিন্ন লাইসেন্সিং কার্যক্রম, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং সরকারি সহায়তাসহ নানা ধরনের নাগরিক সেবাও ধাপে ধাপে এই অ্যাপের মাধ্যমে প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। পাশাপাশি জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করাই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম সরকারি সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই উদ্যোগেরই একটি কার্যকর উদাহরণ। ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, ঘরে বসেই মিলবে সরকারি সেবা

আপডেট সময় : ০৫:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬